মাদাম বিবির হাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদাম বিবির হাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত....

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
মাদাম বিবির হাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত....
মাদাম বিবির হাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত....
ছবি: সংগৃহীত
মাদাম বিবির হাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

মাদাম বিবির হাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবির হাট চেয়ারম্যান ঘাটা এলাকায় স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মা রিফ্রিজারেশন-এর স্বত্বাধিকারী মাকসুদুর রহমান চৌধুরী নাঈমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে সন্ত্রাসী খোরশেদ আলম অতর্কিত হামলা চালায়। এতে মাকসুদুর রহমান চৌধুরী নাঈম গুরুতর আহত হন।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
আহত মাকসুদুর রহমান চৌধুরী নাঈম বলেন, “আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসী খোরশেদ আলম এসে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এতে আমি মারাত্মক আহত হই। এ সময় সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেয়।”
ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

没有找到评论


News Card Generator