যশোর

যশোরের রূপদিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু

যশোর সদরের রূপদিয়া বাজার সংলগ্ন মুনসেফপুর মোড়ের আলফা গোডাউনের সামনে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক ব্যক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রূপদিয়া বাজারের পূর্বমাথা..
Eidok पर शेयर करें
যশোরের রূপদিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু
फ़ोटो: संग्रहीत

রাসেল মাহমুদ।।
যশোর সদরের রূপদিয়া বাজার সংলগ্ন মুনসেফপুর মোড়ের আলফা গোডাউনের সামনে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক ব্যক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রূপদিয়া বাজারের পূর্বমাথায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা ভায়না গ্রামের মৃত সাদেক মোল্যার ছেলে এবং হাটবিলা-বয়রাতলায় অবস্থিত শিখা অয়েল মিলসের শ্রমিক হিসেবে কাজ করতেন।



নিহতের ছেলে আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেন। পথিমধ্য রূপদিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে পথচারী মোস্তফা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক রবিউল ইসলাম ইমন জানান, মোয়াজ্জেম হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয় এবং শরীরে রক্তের প্রয়োজন ছিল। তবে স্বজনদের অনুপস্থিতির কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ज़िला समाचार বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ज़िला समाचार বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 77 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ज़िला समाचार ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 36 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ज़िला समाचार জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ज़िला समाचार ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি ज़िला समाचार কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 25 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ज़िला समाचार চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 41 Views