নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত..
নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত..

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬’-এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (২০ এপ্রিল ২০২৬) টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

টুর্নামেন্টের বালিকা শাখার ফাইনালে সেহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দাপুটে খেলায় ৩–০ গোলের ব্যবধানে বাদেবেহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, বালক শাখার ফাইনালে স্বাগতিক টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪–০ গোলের বড় ব্যবধানে বেতো রেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলী খান, সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজম খান, যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিগির হোসেন খান বাদশা এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

ভাদ্রা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। মাঠজুড়ে শত শত দর্শক ও শিক্ষার্থীদের করতালিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Walang nakitang komento


News Card Generator