অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ! | আই নিউজ বিডি

অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ!

সুন্দরগঞ্জ উপজেলার পৌর এলাকার হুড়াভায়াখাঁ গ্রামের রতন চন্দ্র দেবনাথ অনলাইন জুয়ার নেশায় সব হারিয়ে আত্মহত্যা করেছেন।..
Eidok-এ শেয়ার
অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ!
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর এলাকার হুড়াভায়াখাঁ গ্রামের রতন চন্দ্র দেবনাথ (৩৫) অনলাইন জুয়ার নেশায় সব হারিয়ে আত্মহত্যা করেছেন। ছোট্ট পানের দোকান চালিয়ে সংসার চলত তার। কিন্তু অনলাইন জুয়ার ফাঁদে পড়ে জমি ও মোটরসাইকেল বিক্রি করেও ঋণের বোঝা সামলাতে পারেননি। পাওনাদারদের চাপ ও দুশ্চিন্তায় অবশেষে আত্মহননের পথ বেছে নেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রতন ওই গ্রামের মৃত বিমল চন্দ্র দেবনাথের ছেলে।

রতনের পরিচিতজন ও পাশের দোকানদাররা জানান, রতন নিয়মিত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। একাধিকবার জমি বিক্রি করে ও ঋণ নিয়ে জুয়ার টাকা পরিশোধ করেছেন। তবু জুয়ার নেশার ফাঁদ থেকে বের হতে পারেননি। সর্বশেষ তার ডিসকাভার মোটরসাইকেলও বিক্রি করেন এবং চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নেন। সব হারিয়ে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অনলাইন জুয়ার ফাঁদ ও চড়া সুদের দাদন ব্যবসার কারণেই রতনকে জীবন দিতে হলো। এ ধরনের প্রতারণামূলক জুয়া ও সুদের ফাঁদ বন্ধ করা না গেলে আরও অনেক তরতাজা প্রাণ অকালে ঝরে যাবে। তাই অনলাইন জুয়া চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা, যাতে আর কোনো জীবন এমন করুণ পরিণতির শিকার না হয়।

সুন্দরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বলেন, ‘রতন অনলাইন জুয়ায় আসক্ত ছিল। তাকে অনেকবার সতর্ক করেছি, কিন্তু সে শোনেনি। শেষমেশ এই জুয়ার কারণেই তার জীবন গেল। প্রশাসনের উচিত দ্রুত অনলাইন জুয়ার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

সুন্দরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নিপুন ভূঁইয়া বলেন, ‘আমি প্রায়ই রতনের দোকানে পান খেতাম। ছেলেটা ভদ্র ছিল, কিন্তু অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেল। কিছুদিন আগেও জমি বিক্রি করে ঋণ শোধ করেছে। এখন প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আরও অনেক রতন একই পথে যাবে।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘রতন চন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিলেন। বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, অনলাইন জুয়ার কারণে তার এই পরিণতি হয়েছে কি না, সে বিষয়ে আমি কিছু জানি না।’

Comentarios 1

Akram Hossen
Akram Hossen 2 years ago
মানুষের জীবন বড় অদ্ভুত এই আছে এই নাই দেশটাতে গরীবের জায়গা নাই
0 0 উত্তর
Mostrar más

Artículos relacionados

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 40 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Noticias del distrito সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views