অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ! | আই নিউজ বিডি

অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ!

সুন্দরগঞ্জ উপজেলার পৌর এলাকার হুড়াভায়াখাঁ গ্রামের রতন চন্দ্র দেবনাথ অনলাইন জুয়ার নেশায় সব হারিয়ে আত্মহত্যা করেছেন।..
Eidok-এ শেয়ার
অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, জীবন দিয়ে ঋণ শোধ!
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর এলাকার হুড়াভায়াখাঁ গ্রামের রতন চন্দ্র দেবনাথ (৩৫) অনলাইন জুয়ার নেশায় সব হারিয়ে আত্মহত্যা করেছেন। ছোট্ট পানের দোকান চালিয়ে সংসার চলত তার। কিন্তু অনলাইন জুয়ার ফাঁদে পড়ে জমি ও মোটরসাইকেল বিক্রি করেও ঋণের বোঝা সামলাতে পারেননি। পাওনাদারদের চাপ ও দুশ্চিন্তায় অবশেষে আত্মহননের পথ বেছে নেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রতন ওই গ্রামের মৃত বিমল চন্দ্র দেবনাথের ছেলে।

রতনের পরিচিতজন ও পাশের দোকানদাররা জানান, রতন নিয়মিত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। একাধিকবার জমি বিক্রি করে ও ঋণ নিয়ে জুয়ার টাকা পরিশোধ করেছেন। তবু জুয়ার নেশার ফাঁদ থেকে বের হতে পারেননি। সর্বশেষ তার ডিসকাভার মোটরসাইকেলও বিক্রি করেন এবং চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নেন। সব হারিয়ে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অনলাইন জুয়ার ফাঁদ ও চড়া সুদের দাদন ব্যবসার কারণেই রতনকে জীবন দিতে হলো। এ ধরনের প্রতারণামূলক জুয়া ও সুদের ফাঁদ বন্ধ করা না গেলে আরও অনেক তরতাজা প্রাণ অকালে ঝরে যাবে। তাই অনলাইন জুয়া চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা, যাতে আর কোনো জীবন এমন করুণ পরিণতির শিকার না হয়।

সুন্দরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বলেন, ‘রতন অনলাইন জুয়ায় আসক্ত ছিল। তাকে অনেকবার সতর্ক করেছি, কিন্তু সে শোনেনি। শেষমেশ এই জুয়ার কারণেই তার জীবন গেল। প্রশাসনের উচিত দ্রুত অনলাইন জুয়ার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

সুন্দরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নিপুন ভূঁইয়া বলেন, ‘আমি প্রায়ই রতনের দোকানে পান খেতাম। ছেলেটা ভদ্র ছিল, কিন্তু অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেল। কিছুদিন আগেও জমি বিক্রি করে ঋণ শোধ করেছে। এখন প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আরও অনেক রতন একই পথে যাবে।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘রতন চন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিলেন। বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, অনলাইন জুয়ার কারণে তার এই পরিণতি হয়েছে কি না, সে বিষয়ে আমি কিছু জানি না।’

মন্তব্য 1

Akram Hossen
Akram Hossen 2 বছর আগে
মানুষের জীবন বড় অদ্ভুত এই আছে এই নাই দেশটাতে গরীবের জায়গা নাই
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 32 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 ভিউ