ঝালকাঠিতে ব্রয়লার মুরগি প্রতি ২ টাকা ইজারা নিয়ে বিতর্ক | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ব্রয়লার মুরগি প্রতি ২ টাকা ইজারা নিয়ে বিতর্ক

ঝালকাঠিতে ব্রয়লার মুরগি প্রতি ২ টাকা ইজারা নিয়ে বিতর্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ব্রয়লার মুরগি প্রতি ২ টাকা ইজারা নিয়ে বিতর্ক
ছবি: সংগৃহীত

 

​মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

​ঝালকাঠি সদর উপজেলার বড় বাজারের মুরগি মহলের ইজারা গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী এবং ইজারাদারের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ। মুরগি প্রতি ২ টাকা হারে ইজারার টাকা দাবি করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।

 

জানা গেছে, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আলামিন হোসেন বিরন ঝালকাঠি সদর বড় বাজারের মুরগি মহলটি ২ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের সাথে ভ্যাট যোগ করে মোট ২ লক্ষ ৭৮ হাজার টাকায় ইজারা নিয়েছেন। ইজারা নেওয়ার পর থেকেই তিনি মুরগি ব্যবসায়ীদের কাছে প্রতিটি মুরগি বিক্রির ওপর ২ টাকা হারে ইজারার টাকা দাবি করছেন।

​ব্যবসায়ীদের অভিযোগ, মুরগি প্রতি ২ টাকা হারে চাঁদা আদায় করলে বছরে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা আদায় হবে, যা সরকারি ইজারার মূল্যের তুলনায় অনেক বেশি। ব্যবসায়ীরা এটিকে ‘ডিজিটাল চাঁদাবাজি’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

​

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইজারাদার মো. আলামিন হোসেন বিরন বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগের দোসররা এখান থেকে মুরগি প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছেন। সেই তুলনায় আমরা মাত্র ২ টাকা দাবি করছি, যা সরকারি নিয়মের মধ্যেই পড়ে।’

​তিনি আরও দাবি করেন, যারা আগে চাঁদাবাজি করেছে, তারাই এখন তাকে চাঁদাবাজ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। ব্যবসায়ীদের প্রতি নমনীয়তা দেখিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যদি মুরগি প্রতি ১ টাকা থেকে ১.৫০ টাকাও দিতে সম্মত হন, তবে আমার কোনো আপত্তি নেই।’

​

এই বিতর্কিত পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় সচেতন মহল মনে করছেন, মুরগি প্রতি টাকা আদায় করার পদ্ধতিটিই ঝামেলার মূল কারণ। তাদের পরামর্শ, মুরগি প্রতি চাঁদা না নিয়ে প্রতিটি দোকানের জন্য নির্দিষ্ট পরিমাণ ইজারা নির্ধারণ করা হোক। এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে এবং ইজারা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।

​বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views