বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ছবি: সংগৃহীত


বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। শক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে “যুবসমাজ ও এলাকাবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাহিদা-মোহাম্মদ দম্পতির পুত্রবধূ মরিয়াম খাতুন ও মেয়ে হিনা বেগম দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তারা কৌশলে যুবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অর্থ হাতিয়ে নেয় এবং টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে। কেউ এসব বিষয়ে প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।

コメント 0

コメントがありません

関連記事

আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 42 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 49 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 法律-裁判所 শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 21 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 法律-裁判所 ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 65 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-裁判所 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 45 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-裁判所 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 66 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-裁判所 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 64 Views