‎ইরানে জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালান পৌঁছাল আইসিআরসির.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‎ইরানে জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালান পৌঁছাল আইসিআরসির..

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎ইরানে জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালান পৌঁছাল আইসিআরসির..
‎ইরানে জরুরি ত্রাণসামগ্রীর প্রথম চালান পৌঁছাল আইসিআরসির..
ছবি: সংগৃহীত

‎নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরানে প্রথমবারের মতো জরুরি ত্রাণসামগ্রীর চালান পৌঁছেছে International Committee of the Red Cross (আইসিআরসি)-এর পক্ষ থেকে।
‎
‎সংস্থাটি জানায়, মোট ১৭১ মেট্রিক টন ত্রাণসামগ্রী Iranian Red Crescent Society (আইআরসিএস)-এর কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রথম পাঁচটি ট্রাক ইতোমধ্যে রাজধানী Tehran-এ পৌঁছেছে, যা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।
‎
‎জর্ডানে আইসিআরসির গুদাম থেকে পাঠানো মোট ১৪টি ট্রাকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে, যা প্রায় ২৫ হাজার মানুষের চাহিদা পূরণে সক্ষম। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে—কম্বল, পানিবহনযোগ্য জেরিক্যান, রান্নার সেট, ত্রিপল, স্বাস্থ্যবিধি সামগ্রী, সৌর বাতি, বালতি ও গদি।
‎
‎অবশিষ্ট ৯টি ট্রাক এই সপ্তাহের মধ্যেই হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি স্থানীয়ভাবে সংগ্রহ করা ২০০টি জেনারেটর এবং ১০০টি মোটর পাম্পও আইআরসিএস-এর কাছে দেওয়া হয়েছে, যা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে আরও জোরদার করবে।
‎
‎আইসিআরসি আরও জানায়, তারা অতিরিক্ত জীবনরক্ষাকারী চিকিৎসাসামগ্রী ও জরুরি সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
‎
‎ইরানে আইসিআরসির প্রধান প্রতিনিধি ভিনসেন্ট ক্যাসার্ডভিলেন বলেন, “দেশজুড়ে মানবিক চাহিদা এখনও ব্যাপক। আমরা আশা করি, এই ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।”
‎
‎তিনি আরও জানান, ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম বাড়ানো হবে এবং আইআরসিএস-এর মানবিক প্রচেষ্টায় ধারাবাহিক সমর্থন দেওয়া হবে।
‎
বর্তমান যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনলেও সংঘাতের প্রভাব এখনো মানুষের জীবনে গভীরভাবে রয়ে গেছে। এ অবস্থায় আইসিআরসি জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখবে এবং সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator