বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ার শাহপুরে গাঙচিলের বর্ষবরণ অনুষ্ঠান .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ার শাহপুরে গাঙচিলের বর্ষবরণ অনুষ্ঠান ..

LATIF MORAL avatar   
LATIF MORAL
বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ার শাহপুরে গাঙচিলের বর্ষবরণ অনুষ্ঠান ..
বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ার শাহপুরে গাঙচিলের বর্ষবরণ অনুষ্ঠান ..
ছবি: সংগৃহীত
****

 

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ডুমুরিয়ার শাহপুর বাজার বটমূলে  গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ  বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ পালন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন গাঙচিলের কেন্দ্রীয় প্রধান নির্বাহী উপদেষ্টা অ্যামিরেটাস প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলী। প্রধান বক্তা ছিলেন শাহপুর মাধ্যমিক  বিদ্যালয়ের সাবেক সভাপতি রবিউল ইসলাম বাবলু। গাঙচিল ডুমুরিয়া উপজেলা  সমন্বয়ক কবি এস এম নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাঙচিল খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান লাবলু,  খুলনা বিভাগীয় সভাপতি প্রফেসর ডক্টর হানিফ মল্লিক, খুলনা জেলা সাধারণ সম্পাদক শাহজাহান মুরাদ,  খুলনা মহানগর সভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু,  খুলনা মহানগর নির্বাহী সভাপতি এস এম নজরুল ইসলাম, লেখিকা পরিষদ সভাপতি বাচিক শিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, খালিশপুর শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল,  উপদেষ্টা প্রফেসর ড. সন্দিপক মল্লিক, খুলনা বিভাগের গবেষণা সম্পাদক কবি গোলাম রসুল, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান, 
 উপদেষ্টা দীনেশচন্দ্র মণ্ডল,  গাঙচিল প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক অধ্যক্ষ খান আখতার হোসেন,ধ শলুয়া শাখার সভাপতি কৃষ্ণ পদ গোলদার,  এসজেশ কিন্ডার গার্ডেনের পরিচালক এ এম গিয়াস উদ্দিন, পলাশ চন্দ্র মণ্ডল, আবদুল হালিম গাজী। আলোচনায় আরো অংশ নেন  রবিউল ইসলাম,  ডা. আশরাফ গোলদার, কবি সুমন বিপ্লব,  অসীম কুমার সাহা, শিল্পী বাহালুল ইসলাম, এম মোরশেদ খান অনু, অর্ণব হাসান প্রমুখ। 
 অনুষ্ঠান পরিচালনা করেন বর্ষবরণ উদযাপন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আকুঞ্জি ও শিল্পী গৌরাঙ্গ বিশ্বাস। ১লা বৈশাখ ভোর ৬টা থেকে শাহপুর বাজার বটমূল মুখরিত হয়ে ওঠে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানমালায়।

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় সাহারা মিমি ১ম, তাসনিয়া ২য় ও সূর্য মণ্ডল। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মিথুন য়ণ্ডল ১ম, মেহেরিমা ২য় ও স্নেহা আক্তার ৩য় স্থান অধিকার করে। প্রধান অতিথি ডাঃ শেখ ইউনুস আলী শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আজীবন সদস্য সম্মাননা পান কবি এস এম নুরুল ইসলাম ও কবি সুমন বিপ্লব।

Ingen kommentarer fundet


News Card Generator