ভালুকায় ২৫ বোতল অবৈধ ভারতীয় স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় ২৫ বোতল অবৈধ ভারতীয় স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ভালুকায় ২৫ বোতল অবৈধ ভারতীয় স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার..
ভালুকায় ২৫ বোতল অবৈধ ভারতীয় স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
Youth arrested in Bhaluka with 25 bottles of illegal Indian Scuf syrup.

ময়মনসিংহের ভালুকায় ২৫ বোতল অবৈধ ভারতীয় স্কাফ সিরাপসহ ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম অনন্ত দাস। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্রীরাম চন্দ দাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযান চালান।

অভিযান পরিচালনাকালে অনিক দাস নামে ওই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator