আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন
আমতলীতে বাংলা নববর্ষ উদযাপন
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা।।


বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের  উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয় । সকাল ৮ টায়  আমতলী উপজেলা পরিষদ চত্বরে আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাতি অনুষ্ঠান শুরু হয় । সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা  শহর প্রদক্ষিন করে আমতলী পৌরসভায় শেষ হয় । শোভা যাত্রায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি ,আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির , সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দল আজিজ , পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান , এনসিপির আহবায়ক মো: বায়জিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,  সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শোভাযাত্রা শেষে  সকাল ৯.৩০ মিনিটে পৌরভবনে পান্তার আয়োজন করা হয় । এ ছাড়া বেসরকারি সংস্থা এন,এস,এস, বৈশাখী শোভাযাত্রা ও এন,এস,এস ট্রেনিং সেন্টারে পান্তা ইলিশের আয়োজন করে ।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator