মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত | আই নিউজ বিডি

মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎"মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩..
Eidok-এ শেয়ার
মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য 'বৈশাখী শোভাযাত্রা' বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় মোংলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎শোভাযাত্রায় অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুদের পরনে ছিল বৈশাখী সাজ। ব্যানার,ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ নিয়ে অংশগ্রহণকারীরা নতুন বছরকে স্বাগত জানান।

‎মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি। সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও লোকজ সংগীত পরিবেশনা করা হয় পান্তা-ইলিশ উৎসব ঐতিহ্য বজায় রেখে বিভিন্ন স্থানে পান্তা ভাত ও ইলিশের আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বাঙালির এই প্রাণের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। নতুন বছরে সব সংকীর্ণতা ভুলে সুন্দর ও সমৃদ্ধ মোংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এই আয়োজন থেকে। মোংলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শহরকে উৎসবের নগরীতে পরিণত করে।

‎

Comments 0

No comments found

Related News Articles

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন District News সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 21 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District News আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District News সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District News চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District News দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস District News গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District News বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views