অন্যের ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে জরিমানা, রাণীশংকৈলে ভ্রাম্যমাণ… | আই নিউজ বিডি

অন্যের ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে জরিমানা, রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অন্যের ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে জরিমানা, রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে অনিয়মের অভিযোগে এক মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যম..
Eidok-এ শেয়ার
অন্যের ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে জরিমানা, রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে অনিয়মের অভিযোগে এক মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার উপজেলার জুই ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে ওই চালক অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নেওয়ার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ খাদিজা বেগম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ট্যাগ অফিসার সাদিকুল ইসলাম জানান, নিয়ম ভেঙে অন্যের কার্ড ব্যবহার করে জ্বালানি নেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views