ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে অনিয়মের অভিযোগে এক মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার উপজেলার জুই ফিলিং স্টেশনে পরিচালিত অভিযানে ওই চালক অন্যের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নেওয়ার চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ খাদিজা বেগম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় উপস্থিত ট্যাগ অফিসার সাদিকুল ইসলাম জানান, নিয়ম ভেঙে অন্যের কার্ড ব্যবহার করে জ্বালানি নেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
注释 0