পাওনা টাকা চাওয়ায় সীতাকুণ্ডের কুমিরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ৩ জন হাসপাতালে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাওনা টাকা চাওয়ায় সীতাকুণ্ডের কুমিরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ৩ জন হাসপাতালে..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
পাওনা টাকা চাওয়ায় সীতাকুণ্ডের কুমিরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ৩ জন হাসপাতালে..
পাওনা টাকা চাওয়ায় সীতাকুণ্ডের কুমিরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ৩ জন হাসপাতালে..
ছবি: সংগৃহীত
পাওনা টাকা চাওয়ায় সীতাকুণ্ডের কুমিরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ৩ জন হাসপাতালে..

পাওনা টাকা চাওয়ায় সীতাকুণ্ডের কুমিরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ৩ জন হাসপাতালে

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেল স্টেশন কোয়াটার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে এক সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা রেলস্টেশন সংলগ্ন রেল কোয়াটারে বসবাসরত এক সাবেক রেল কর্মচারীর বিধবা কন্যা স্বপ্না রানী নাথ গতকাল সন্ধ্যায় প্রতিবেশী মামুন ও নুরুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রসহ স্বপ্না রানী নাথ ও তার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, হামলায় অংশ নেয় সাইমুন (২০), তার বাবা মামুন (প্রকাশ গাজাটি মামুন), হোসনে আরা, অন্তর (২২), নুর ইসলাম ও শাহিনুর। তারা ছুরি ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বলে জানা গেছে।
এ ঘটনায় স্বপ্না রানী নাথের ছেলে জয় চন্দ্র নাথ গুরুতর আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে আসা তার স্ত্রী জয়ন্তী রানী নাথ (১৯) ও মা স্বপ্না রানী নাথও হামলার শিকার হন। আহতদের মধ্যে জয় চন্দ্র নাথের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং কুমিরা রেল কোয়াটারকে মাদকের আখড়ায় পরিণত করেছে।
হামলাকারীদের ভয়ে আহতদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর বলেন, “মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator