রাজবাড়ীতে নিখোজের কয়েক ঘন্টা পরে নদীর তীরে ভেসে উঠলো রিক্সা চালকের লাশ | আই নিউজ বিডি

রাজবাড়ী

রাজবাড়ীতে নিখোজের কয়েক ঘন্টা পরে নদীর তীরে ভেসে উঠলো রিক্সা চালকের লাশ

****
Eidok-এ শেয়ার
রাজবাড়ীতে নিখোজের কয়েক ঘন্টা পরে নদীর তীরে ভেসে উঠলো রিক্সা চালকের লাশ
ছবি: সংগৃহীত

নাফিজ আহমেদ (রাজবাড়ী প্রতিনিধি): রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খানের পিতার নাম আক্কাস খান। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় রিক্সাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খান। রাত ১০টার দিকে তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পরে রাত ১১টা ও রাত ২টা পর্যন্ত একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে নদীতে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লিটন খানের মরদেহ শনাক্ত করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “নৌপুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Misdaad গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Misdaad নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Misdaad দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Misdaad দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Misdaad সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Misdaad ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Misdaad শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views