কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার | আই নিউজ বিডি

কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ি থেকে বের হয়ে শিকদার সামিউল (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন।..
Eidok-এ শেয়ার
কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ি থেকে বের হয়ে শিকদার সামিউল (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

 

নিখোঁজ সামিউল উপজেলার খায়েরহাট সিকদার পাড়া গ্রামের ইউসুফ সিকদারের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে সামিউল নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় সামিউলের পরনে ছিল নেভি ব্লু রঙের গেঞ্জি ও ফুল প্যান্ট। তাঁর গায়ের রং শ্যামলা।

 

সামিউলের বাবা ইউসুফ সিকদার বেঙ্গল লাইভ'কে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওর কোনো খবর নেই। আমরা সব জায়গায় খুঁজেও ওকে পাচ্ছি না। এখন থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছি।’

 

কোনো সহৃদয় ব্যক্তি সামিউলের সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে ০১৭১৮৫৩১৪৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত חדשות המחוז খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 9 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী חדשות המחוז ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 16 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views