কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার | আই নিউজ বিডি

কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ি থেকে বের হয়ে শিকদার সামিউল (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন।..
Eidok-এ শেয়ার
কাশিয়ানীতে নিখোঁজ সামিউল, সন্ধান চায় পরিবার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ি থেকে বের হয়ে শিকদার সামিউল (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।

 

নিখোঁজ সামিউল উপজেলার খায়েরহাট সিকদার পাড়া গ্রামের ইউসুফ সিকদারের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে সামিউল নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় সামিউলের পরনে ছিল নেভি ব্লু রঙের গেঞ্জি ও ফুল প্যান্ট। তাঁর গায়ের রং শ্যামলা।

 

সামিউলের বাবা ইউসুফ সিকদার বেঙ্গল লাইভ'কে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওর কোনো খবর নেই। আমরা সব জায়গায় খুঁজেও ওকে পাচ্ছি না। এখন থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছি।’

 

কোনো সহৃদয় ব্যক্তি সামিউলের সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে ০১৭১৮৫৩১৪৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views