ঘিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে শিশুকে মারধরের… | আই নিউজ বিডি

ঘিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে শিশুকে মারধরের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার বিরুদ্ধে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শিক্ষ..
Share on Eidok
ঘিলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে শিশুকে মারধরের অভিযোগ
Photo: collected

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রেণিকক্ষে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকা মারুফা ওই শিক্ষার্থীকে মারধর করেন। এতে শিশুটি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।

ঘটনার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

সহকারী শিক্ষক মারুফার মোবাইল ফোন নাম্বারে কল দিলে কল রিসিভ করেনি। 

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা বলেন , বিষয়টি আমি জানিনা যোগাযোগ মাধ্যমে দেখেছি ,  অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছেন।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments 0

No comments found