গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয়… | আই নিউজ বিডি

জয়পুরহাট

গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

****
Eidok-এ শেয়ার
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সাড়ে ১০ টায় শহরের বাটারমোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এসএম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন,
গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত সংসদে ও বাহিরে কথা বলছে, এদাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনগণের গনরায় মেনে নেওয়ার দাবি জানান সরকারের নিকট। এ দাবি বাস্তবায়নে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 37 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 39 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views