গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয়… | আই নিউজ বিডি

জয়পুরহাট

গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

****
Eidok-এ শেয়ার
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সাড়ে ১০ টায় শহরের বাটারমোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এসএম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন,
গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত সংসদে ও বাহিরে কথা বলছে, এদাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনগণের গনরায় মেনে নেওয়ার দাবি জানান সরকারের নিকট। এ দাবি বাস্তবায়নে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 57 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 ভিউ