জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার

****
Partilhar no Eidok
জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গালকাটা ইব্রাহিম গ্রেফতার
Foto: arquivo

জয়পুরহাট শহরের একটি শোরুমে চাঁদাবাজির ঘটনায় ইব্রাহিম হোসেন ওরফে গালকাটা ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইব্রাহিম শহরের শান্তিনগর এলাকার মৃত ইউসুফ মোল্লার ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে শহরের ‘রাবেয়া ট্রেডার্স’ নামের একটি শোরুমে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম। পরবর্তীতে ৯ এপ্রিল বিকেলে আবারও সেখানে গিয়ে তিনি ভাঙচুর ও তাণ্ডব চালান। এ সময় তিনি শোরুম মালিক উজ্জ্বল হায়াতের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চান। তবে ম্যানেজার এতে আপত্তি জানালে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকেন।

একপর্যায়ে তিনি শোরুমের টেবিলে থাকা ক্যাশ ড্রয়ার জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করেন। ম্যানেজার বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় চিৎকার শুনে পাশের দোকানের কর্মচারী শাহ আলম বাবু ও বাড়ির মালিক সুমন চৌধুরী এগিয়ে এলে ইব্রাহিম ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার বাদী ও শোরুমের ম্যানেজার মাসুদ রেজা জানান, ইব্রাহিম এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার হুমকিতে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। পরবর্তীতে শোরুম মালিকের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানাম, দ্রুত বিচার আইনে একটি মামলা গ্রহণ করে অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 23 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views