টাঙ্গাইল প্রতিনিধি ঃমো. শামিমুল হক (চাতক)
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়কে বসে সংবাদ সম্মেলন করেছেন সড়ক ব্যবহারকারীরা।
(১০ এপ্রিল) জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন সড়কে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন ধরনের যানবাহনের শ্রমিকরা জোরালো কণ্ঠে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি জানান।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আবু বকর সিদ্দিক বলেন, “৫ আগস্টের পর আপামর ছাত্র-জনতা টোল বন্ধ করে দিয়েছিল। পরে ইজারাদার জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ইজারার মেয়াদ পর্যন্ত টোল আদায় চালু রাখে, যা এখন প্রায় শেষের পথে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের দাবিতে স্মারকলিপি ও আবেদন দেওয়া হয়েছিল। তখন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এছাড়া বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও টোল বন্ধের প্রতিশ্রুতি ছিল। কিন্তু সম্প্রতি নতুন করে দরপত্র আহ্বান করায় জনমনে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
তিনি সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সড়ক ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
Appen „Eye News BD“
Kommentarer 0