বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী। পরিদর্শন শেষে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে রাস্তার উন্নয়ন ও সমস্যা নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা সহকারি প্রকৌশলী মাকছুদুল ইসলাম, বিএনপির নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, নিয়ামুল আলম তালুকদার, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, জুয়েল রানা, ছাত্রদল নেতা আলম হাসান ও ঠিকাদার গোলাম হোসেন।
এরপর দুপুর ১টায় তিনি গোপালনগর ইউনিয়ন পরিষদে গোপালনগর ইউনিয়নের রাস্তা, ব্রিজ কার্লভাট, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ ও সুধি জনের সাথে মতবিনিময় সভা করেন। সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী।
এসময় আরো বক্তব্য রাখেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শামছুল হক, হাসান শহীদ বাদশাহ, মোস্তফা, আবু সামা, ইউপি সদস্য রুহুল আমিন, প্রভাষক লুৎফর রহমান, যুবদল নেতা জাহিদুল ইসলাম মধু ও আব্দুল মোমিন।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0