বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

বরগুনায় জটিল ও ব্যয়বহুল চিকিৎসার ভার লাঘব করতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ
ছবি: সংগৃহীত

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বরগুনা শাখার উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৮৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে ২০২৫ খ্রিস্টাব্দের এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়।

 

জটিল ও ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহনে সহায়তার জন্য ৮৮ জন সুবিধাভোগীর মধ্যে মোট ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সুবিধাভোগীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন। আপনাদের সেই সততা, নিষ্ঠা, অভিজ্ঞতা ও সুপরামর্শ আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে অমূল্য ভূমিকা রাখবে।”

 

তিনি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সমিতির সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সমিতির বরগুনা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণে বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা ও সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন חדשות המחוז সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 68 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা חדשות המחוז আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত חדשות המחוז সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন חדשות המחוז চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন חדשות המחוז দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস חדשות המחוז গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন חדשות המחוז বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views