বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে ২ ব্যাবসায়ীকে জরিমানা

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তাই কাউকে বেশি দামে তেল না কেনার জন্য সচেতন করেন।..
Eidok-এ শেয়ার
বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে ২ ব্যাবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব ও র‍্যাব-৮ এর মেজর মো: রওনক জাহান সরকার শুভ'র যৌথ অভিযানে ভ্র‍্যাম্যমান আদালতে বন্দর বাজারের খান ব্রাদার্সের স্বত্তাধীকারী মনির হোসেনকে বেশী দামে তেল বিক্রি, কোন লাইসেন্স না থাকাসহ ও পরিমাপে কম দেয়ার অভিযোগে ৫ হাজার টাকা।এছাড়াও বেশী দামে তেল বিক্রির অভিযোগে উত্তরপাড় বাজারের ঢালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্তাধিকারী জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুই দোকান ছাড়াও বন্দর বাজারের ফারুক ব্রাদার্সের মালিকের কাছ থেকে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে মুচলেকা নেয়া হয়। এ সময় বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব ও র‍্যাব-৮ এর মেজর রওনক জাহান সরকার শুভ জানান বেশি দামে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও গ্যাস বিক্রির গোপন অভিযোগের ভিত্তিতে তারা এমন অভিযান পরিচালনা করেন। তারা আরো জানান ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে তারা বলেন দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তাই কাউকে বেশি দামে তেল না কেনার জন্য সচেতন করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 40 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 95 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ