পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেতাগী সানকি ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে ঠাকুরহাট বাজার এলাকায় এ ঘটনার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা ইব্রাহিম হাওলাদার ও আয়েশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাম মাষ্টারের বিরুদ্ধে।
ভুক্তভোগী ইউপি সদস্য কল্যাণ চন্দ্র অধিকারী, সমীর দাস, মতি লাল ভক্ত, শর্মিলা রানী দাস, সুভাল চন্দ্র মন্ডল, প্রান কুমার মন্ডল সহ ৫০ জানান, আমাদের হিন্দুদের আদি বসতস্থল এটি আমাদের উত্তরসূরীদের নাম অনুযায়ী এই স্থানটি ঠাকুরহাট বাজার হিসেবে নামকরণ করা হয়।
কিন্তু মুক্তিযোদ্ধা ইব্রাহিম মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে সালাম মাষ্টার কে দিয়ে স্কুল নির্মাণের কথা বলে জোর করে ১৯৯৭ সালে ঠাকুরহাট বাজারের পাশে আয়েশা মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন বর্তমানে যেখানে ছাত্র সংখ্যা ২০ জন শিক্ষক ১৩ জন।
পুনরায় ২০১৭ সালের ০৭ জুলাই স্কুলের পাশে আয়েশা (রাঃ)আনহা নামে একটি মসজিদ স্থাপন করেন পুনরায় ঠাকুরহাট বাজারে অবস্থিত আমাদের দোকানপাটের অর্ধেক দখল করে নেয়। বাকি যেটুকু আছে সেটুকুতে আমরা পাকা দোকানঘর করার জন্য ইট, সিমেন্ট, রড আনলে সেই জায়গা দখলের জন্য কাজ বন্ধ করে দেয়।
আমাদের ৫০ হিন্দু পরিবারকে উৎখাতের জন্য প্রতিনিয়ত মামলা, হামলা ভয়ভীতি প্রদর্শন করছেন তারা। দশমিনা উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের কারণে পূর্বে আমরা বার বার অভিযোগ দিলেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি । সর্বশেষ এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাই দশমিনা উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।