দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান..
দিনাজপুরে ধারকৃত টাকা ফেরত চেয়ে জরুরি ঘোষণা, ১৫ তারিখের মধ্যে পরিশোধের আহ্বান..
ছবি: সংগৃহীত
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর এলাকায় ধারকৃত টাকা ফেরত চেয়ে এক জরুরি ঘোষণা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি জানান, বিভিন্ন সময় বিপদের কথা বলে একাধিক ব্যক্তি তার কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেন। কেউ মেয়ের সিজারের চিকিৎসা, কেউ হার্টের চিকিৎসা, কেউ ব্যবসা ও ব্যক্তিগত জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে এসব টাকা নেন বলে দাবি করা হয়েছে।ঘোষণায় উল্লেখ করা হয়, ইতিমধ্যে কয়েকজন ব্যক্তি টাকা ফেরত দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— মোঃ আজমল, পরি ,মোঃ সোহরাব আলী বেকারী, মোঃ ইউনুছ আলী ও মোঃ কাজলসহ আরও কয়েকজন। তবে এখনো কয়েকজন ব্যক্তি বকেয়া টাকা ফেরত দেননি বলে অভিযোগ করা হয়েছে। আগামী ১৫ তারিখের মধ্যে টাকা পরিশোধ করার জন্য তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় দিনাজপুর কোর্টে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—১) পবিত্র সিংহ, পিতা— রঞ্জিত সিংহ। ২) শ্রীমতি সরস্বতী, স্বামী— পবিত্র সিংহ। ৩) মোঃ আব্দুল জলিল, পিতা— মোঃ রহিম মিয়া। ৪) মোঃ আলম, পিতা— মজিবর রহমান। ৫) মুক্তার , পিতা— রঘুয়া। ৬) মোঃ হৃদয়, পিতা— মোঃ ফিরোজ। ৭) মোঃ সোহেল রানা, পিতা— মৃত আইয়ুব আলী। ৮) সুমন চন্দ্র দাস, পিতা— দুলাল চন্দ্র দাস।৯) বিপ্লব চন্দ্র দাস, পিতা— গজেন চন্দ্র দাস।১০) খোকন চন্দ্র দাস, পিতা— জয় চন্দ্র দাস।১১) মোঃ লিটন, পিতা— শাহ আলম। ১২) মোঃ রমজান, পিতা— বিষু।ভুক্তভোগী আরও জানান, “আমার কারো সাথে ব্যক্তিগত শত্রুতা নেই। সবাই বিপদের কথা বলে টাকা নিয়েছিলেন। তাই ছলচাতুরি বা কৌশল না করে দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না হলে দিনাজপুর কোর্টে মামলা দায়ের করা হবে।”

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator