ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও… | আই নিউজ বিডি

ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

****
Condividi su Eidok
ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Foto: archivio

টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র উপজেলা সদরে নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক রাসেল শেখ, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভূঞাপুর সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিকরাইলের শমসের ফকির কলেজে নির্ধারণ করা হয়েছে, যেখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য বর্ষা মৌসুমে ওই কেন্দ্রে নিরাপদে পৌঁছানো ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য বলে দাবি করা হয়।

এছাড়া উক্ত কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা না থাকায় পরীক্ষা গ্রহণে সমস্যার আশঙ্কা রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর পৌর বা উপজেলা সদরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃনির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

 

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Notizie del distretto ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views