পাথরঘাটায় ৩৮ লাখ টাকার সমমূল্যের ১৯০ ব্যারেল তেল জব্দ | আই নিউজ বিডি

পাথরঘাটায় ৩৮ লাখ টাকার সমমূল্যের ১৯০ ব্যারেল তেল জব্দ

জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় ৩৮ লাখ টাকার সমমূল্যের ১৯০ ব্যারেল তেল জব্দ
ছবি: সংগৃহীত


বরগুনার পাথরঘাটায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯০ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। এ সময় গাজী স্টোরের মালিক মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন পাথরঘাটা উপজেলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপশ পাল। এ সময় গাজী স্টোরে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
অভিযান চলাকালে ১৯০ ব্যারেল তেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে জব্দকৃত তেল স্থানীয় সাগরগামী মাছ ধরার ট্রলারগুলোর কাছে বিক্রি করা হয়, যাতে জেলেরা তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাথরঘাটায় জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় ট্রলার মালিক ও জেলেরা চরম ভোগান্তিতে পড়েছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশ পাল জানান, “অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাজারে স্বস্তি ফিরবে এবং জেলেরা উপকৃত হবেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ضلع کی خبریں সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 68 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা ضلع کی خبریں আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত ضلع کی خبریں সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন ضلع کی خبریں চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন ضلع کی خبریں দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ضلع کی خبریں গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ضلع کی خبریں বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views