হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান | আই নিউজ বিডি

হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

অতীতের ভুল নীতিতে হামের সংকট, সমন্বিত উদ্যোগের আহ্বান ড. জিয়াউদ্দিনের
Eidok-এ শেয়ার
হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ছবি: সংগৃহীত



দেশে হামের বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার, স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।


রবিবার (৫ এপ্রিল) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


ড. জিয়াউদ্দিন বলেন, অতীতে বাংলাদেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছিল। তবে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, টিকা সংগ্রহে ধীরগতি এবং মাঠপর্যায়ে কার্যক্রমের ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


তিনি আরও বলেন, একটি শিশুর মৃত্যুও জাতির জন্য লজ্জাজনক। তাই এ সংকট কাটিয়ে উঠতে হলে সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা জরুরি।


তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন সংগ্রহ, সরবরাহ ও বিতরণ কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারভিত্তিতে টিকাদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notizie del distretto বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Notizie del distretto মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Notizie del distretto প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notizie del distretto মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notizie del distretto রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notizie del distretto খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notizie del distretto রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views