হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান | আই নিউজ বিডি

হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

অতীতের ভুল নীতিতে হামের সংকট, সমন্বিত উদ্যোগের আহ্বান ড. জিয়াউদ্দিনের
Eidok-এ শেয়ার
হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ছবি: সংগৃহীত



দেশে হামের বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার, স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।


রবিবার (৫ এপ্রিল) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


ড. জিয়াউদ্দিন বলেন, অতীতে বাংলাদেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছিল। তবে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, টিকা সংগ্রহে ধীরগতি এবং মাঠপর্যায়ে কার্যক্রমের ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


তিনি আরও বলেন, একটি শিশুর মৃত্যুও জাতির জন্য লজ্জাজনক। তাই এ সংকট কাটিয়ে উঠতে হলে সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা জরুরি।


তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন সংগ্রহ, সরবরাহ ও বিতরণ কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারভিত্তিতে টিকাদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Berita Kabupaten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 16 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Berita Kabupaten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 20 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Berita Kabupaten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Berita Kabupaten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Berita Kabupaten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Berita Kabupaten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Berita Kabupaten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views