‎মোংলায় ফসলি জমিতে বালু ভরাটে ক্ষতিপুরণের দাবিতে সাত দিনের আল্টিমেটাম | আই নিউজ বিডি

‎মোংলায় ফসলি জমিতে বালু ভরাটে ক্ষতিপুরণের দাবিতে সাত দিনের আল্টিমেটাম

বিশেষ প্রতিনিধি
‎
‎বাগেরহাটের মোংলায় হুকুমদখল করা কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে ও বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় জমির মালিক কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।..
Eidok-এ শেয়ার
‎মোংলায় ফসলি জমিতে বালু ভরাটে ক্ষতিপুরণের দাবিতে  সাত দিনের আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

‎শনিবার সংশ্লিষ্ট  এলাকায় ‘চিলা ইউনিয়ন কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি’ আয়োজিত সমাবেশে কয়েকশ কৃষক অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
‎
‎কৃষকদের অভিযোগ, মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদী খনন প্রকল্পের বালু ফেলায় প্রায় ৩২৩ একর ফসলি জমি, চিংড়ি ঘের ও ঘরবাড়ির ভিটেমাটি ধ্বংসের মুখে। ক্ষতিগ্রস্ত চাষি হুমায়ুন কবির ও আলম গাজী জানান, গত তিন বছর ধরে জেলা প্রশাসন তাদের জমি হুকুমদখল করেছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি।
‎
‎সমাবেশে কৃষকরা ৭ কার্যদিবসের মধ্যে পাওনা পরিশোধ না হলে আমরণ অনশন, ভূমি অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন। তারা বলছেন, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমিতে কোনো বালু ফেলতে দেওয়া হবে না।
‎
‎বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সন্তোষজনক সমাধান করা হচ্ছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন İlçe Haberleri সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 21 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা İlçe Haberleri আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত İlçe Haberleri সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন İlçe Haberleri চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন İlçe Haberleri দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস İlçe Haberleri গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views