১০ বন্ধুর আড্ডা থেকে ৭০০ তরুণের মানবিক যাত্রা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১০ বন্ধুর আড্ডা থেকে ৭০০ তরুণের মানবিক যাত্রা

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
১০ বন্ধুর আড্ডা থেকে ৭০০ তরুণের মানবিক যাত্রা
১০ বন্ধুর আড্ডা থেকে ৭০০ তরুণের মানবিক যাত্রা
ছবি: সংগৃহীত
নবম বছরে ‘মানবিক তারুণ্য’, কবিরহাটে ব্যতিক্রমী যুব সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: আবদুল্লাহ আল মামুন ..

 

মাত্র ১০ জন বন্ধুর ছোট্ট আড্ডা—সেখান থেকেই শুরু। আর আজ সেই স্বপ্ন ছুঁয়েছে শত শত তরুণের হৃদয়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক তারুণ্য” এখন ৭০০ তরুণের এক বিশাল মানবিক শক্তিতে পরিণত হয়েছে।

এই যাত্রার ধারাবাহিকতায় গতকাল বিকেলে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী যুব সম্মেলন, যা তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সাংগঠনিক উপদেষ্টা অহিদুজাম্মান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।

সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রধান পরিচালক আশরাফ তানিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মুহাম্মদ সফিকুল ইসলাম সাজু, পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন এবং কবিরহাট পৌর জামায়াতের আমির ফয়েজ উল্ল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মূল বক্তব্যে আশরাফ তানিম বলেন, “মানবিক তারুণ্য শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্নের নাম—যেখানে তরুণরা মানবতার জন্য কাজ করে।” তিনি জানান, সংগঠনটি রক্তদান, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মফস্বলের অনেক তরুণ সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। এই সম্মেলন তাদের জন্য একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে তারা নেতৃত্ব, নৈতিকতা ও ক্যারিয়ার বিষয়ে ইতিবাচক দিকনির্দেশনা পেতে পারে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পরও সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব বিভাজন দূর করে মানবিক মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সহিংসতা, মাদক ও অপরাধ থেকে দূরে থাকারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে মাত্র ১০ জন বন্ধুর ছোট্ট উদ্যোগ থেকে “মানবিক তারুণ্য”-এর পথচলা শুরু হয়। নিজেদের সঞ্চয় দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সেই ক্ষুদ্র প্রয়াস আজ বিশাল রূপ নিয়েছে। বর্তমানে প্রায় ৭০০ স্বেচ্ছাসেবী তরুণ এই সংগঠনের সঙ্গে যুক্ত, এবং সফলতার সঙ্গে সংগঠনটি নবম বছরে পদার্পণ করেছে।

 

Nessun commento trovato


News Card Generator