বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির সৌজন্যে আবর্জনা ফেলার জন্য ড্রাম স্থাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির সৌজন্যে আবর্জনা ফেলার জন্য ড্রাম স্থাপন..

Anamul Kabir avatar   
Anamul Kabir
বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির সৌজন্যে আবর্জনা ফেলার জন্য ড্রাম স্থাপন..
বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির সৌজন্যে আবর্জনা ফেলার জন্য ড্রাম স্থাপন..
ছবি: সংগৃহীত
সুযোগ পেলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।..

বরিশালের বানারীপাড়া উত্তরপাড় ইউনিটির সৌজন্যে এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মঞ্জুর খান এর নেতৃত্বে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ১৪টি ড্রাম স্থাপন করা হয়েছে।
বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তরপাড় এলাকায় পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উত্তরপাড়া ইউনিটির সৌজন্যে এ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের স্থানীয় জনগণের সুবিধা ও দৈনন্দিন প্রয়োজনকে সামনে রেখে ড্রামগুলো এমন সব জায়গায় স্থাপন করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষ সহজেই ময়লা ফেলতে পারবেন। বিশেষ করে রাস্তার মোড়, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থান, মসজিদের আশপাশ, জনবহুল বসতি এবং যেসব জায়গায় আগে ময়লা জমে পরিবেশ দূষণ সৃষ্টি হতো—সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।
এই কার্যক্রম পরিচালনাকালে মোঃ মঞ্জুর খান বলেন, “আমি সব সময় জনসাধারণের পাশে আছি এবং থাকবো। মানুষের ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করাই আমার মূল লক্ষ্য। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।” মঞ্জুর খানের এই মন-মানসিকতা ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বিশ্বাস করেন, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়—বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং বাস্তবমুখী উন্নয়ন কাজের মাধ্যমে আস্থা অর্জন করা। একজন সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজেকে প্রস্তুত করছেন মানুষের সেবায় নিয়োজিত করতে।
সুযোগ পেলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি সেই দায়িত্ব সৎভাবে পালন করবো এবং সব সময় তাদের পাশে থাকবো।”
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইলিয়াস শেখ, সাংবাদিক তাওহিদুল ইসলাম, মাইদুল ইসলাম শফিক, মাসুদ হাওলাদর, মোঃ সেলিম বেপারি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

コメントがありません


News Card Generator