কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রের ছাদে মিলল বিদেশি পিস্তল: চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রের ছাদে মিলল বিদেশি পিস্তল: চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রের ছাদে মিলল বিদেশি পিস্তল: চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার..
কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রের ছাদে মিলল বিদেশি পিস্তল: চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (০৩ এপ্রিল) ভোরে নগরীর কোতয়ালী থানাধীন ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

​

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকায় 'যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে' হানা দেয়। তল্লাশিকালে ওই কেন্দ্রের ভবনের ছাদে থাকা একটি ইলেকট্রিক বক্সের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত সরঞ্জামসমূহ,​০১টি বিদেশি পিস্তল,​০৩টি ম্যাগাজিন,​০৮ রাউন্ড তাজা বুলেট।
​
​অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা হলেন,
১. মো: শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২): তিনি ওই নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের পূর্ব রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে।
২. আশরাফুল ইসলাম আকাশ (৩২): তিনি ওই কেন্দ্রের কর্মচারী এবং দক্ষিণ চর্থা (১৩নং ওয়ার্ড) এলাকার মৃত হিরন মিয়ার ছেলে।
​

​কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, পিপিএম জানান, জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, "কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে মাদক ও অস্ত্রের বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থান বজায় থাকবে।

​ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস কী এবং এটি কোনো বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা অধিকতর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

Nessun commento trovato


News Card Generator