আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: সাবেক ইউএনও রুম্পা সিকদারের বিরুদ্ধে… | আই নিউজ বিডি

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: সাবেক ইউএনও রুম্পা সিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব রুম্পা সিকদারের বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।..
Eidokでシェア
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: সাবেক ইউএনও রুম্পা সিকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
写真:提供

 


আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব রুম্পা সিকদারকে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। লঘুদণ্ড হিসেবে তাঁর বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রুম্পা সিকদার ঝালকাঠির নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১-২২ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর নির্মাণে অনিয়মের ঘটনা ঘটে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে ৫৫টি ঘর নির্মাণই করা হয়নি। তবুও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রস্তাবে পুরো অর্থের চেকে স্বাক্ষর করেন এবং গৃহ নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হন।


পরবর্তীতে বিষয়টি তদন্তে উঠে আসে যে, অনির্মিত ঘরের অর্থ উত্তোলন করা হলেও তা যথাযথভাবে নথিভুক্ত করা হয়নি। একজন ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে অর্থ ব্যবহারের সঠিক হিসাব সংরক্ষণে ব্যর্থতা এবং প্রশাসনিক অবহেলা প্রমাণিত হয়।


তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় মামলা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারের বিধি অনুযায়ী তাঁকে দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি প্রদান করা হয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views