সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদুল হাসান সোহেল। এ উপলক্ষে প্রতিষ্ঠানে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লিমন হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষার প্রসারে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১১ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানুল ইসলাম এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং তিনিই প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বর্তমানে তারই পুত্র মাহমুদুল হাসান সোহেল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকায় অবস্থিত (EIIN: ১৩৯৭৪২) এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। এখানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল বিভাগে ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ও ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স চালু রয়েছে।
নতুন পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লাপাড়ায় পলিটেকনিক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষের যোগদান
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0