উল্লাপাড়ায় পলিটেকনিক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষের যোগদান

****
Partager sur Eidok
উল্লাপাড়ায় পলিটেকনিক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষের যোগদান
Photo : collectée

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদুল হাসান সোহেল। এ উপলক্ষে প্রতিষ্ঠানে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লিমন হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষার প্রসারে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১১ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানুল ইসলাম এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং তিনিই প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বর্তমানে তারই পুত্র মাহমুদুল হাসান সোহেল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকায় অবস্থিত (EIIN: ১৩৯৭৪২) এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। এখানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল বিভাগে ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ও ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স চালু রয়েছে।
নতুন পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা Nouvelles du district আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 30 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Nouvelles du district আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 114 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Nouvelles du district খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Nouvelles du district শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Nouvelles du district তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Nouvelles du district শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Nouvelles du district সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views