গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করল এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি
Bagikan di Eidok
গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করল এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
Foto: dikumpulkan

বেকার যুবকদের স্বাবলম্বী করে তোলা এবং প্রাণিসম্পদ খাতে দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর উদ্যোগে ‘গরু মোটাতাজাকরণ ও পালন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ ২ এপ্রিল ২০২৬ [বৃহস্পতিবার] বিকাল ৩ টায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ রহিম উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষক ও সদস্য ডা. ইমরান হোসেন এবং ‘উই ফর ইউ’ সামাজিক সংগঠনের সভাপতি ইব্রাহীম সায়েম।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালন ও মোটাতাজাকরণের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন। এর মধ্যে রয়েছে— সুষম খাদ্য ব্যবস্থাপনা,
গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসা, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজারজাতকরণের কার্যকর কৌশল। গরু পালনের পাশাপাশি বায়োগ্যাস প্লানেরও নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশু পালন একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে যুব সমাজ এই খাতে যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, “যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই।”

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং হাতে-কলমে প্রশিক্ষণের জন্য বিশেষ সেশন পরিচালনা করা হয়।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মিরসরাইয়ে আবুরহাট মুনিরুল ইসলাম মাদরাসার ১১৮তম বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত Agama dan Pendidikan মিরসরাইয়ে আবুরহাট মুনিরুল ইসলাম মাদরাসার ১১৮তম বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত 12 Views নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত Agama dan Pendidikan নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত 60 Views প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ Agama dan Pendidikan প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ 66 Views না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন Agama dan Pendidikan না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 44 Views গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত Agama dan Pendidikan গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 75 Views মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল Agama dan Pendidikan মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 41 Views বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী Agama dan Pendidikan বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 77 Views