ময়মনসিংহ

ময়মনসিংহ অনলাইন প্রেসক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নবগঠিত এই প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রবিন বরকত উল্যাহ।..
Eidok'ta paylaş
ময়মনসিংহ অনলাইন প্রেসক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
Fotoğraf: derleme

ময়মনসিংহ: ময়মনসিংহে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ময়মনসিংহ অনলাইন প্রেসক্লাব। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নবগঠিত এই প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রবিন বরকত উল্যাহ। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তাদের নেতৃত্বে ময়মনসিংহ অঞ্চলে অনলাইন সাংবাদিকতায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রেসক্লাবের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায়, ৩৬ নম্বর মুক্তিযোদ্ধা সরণিতে। এখান থেকেই সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিষ্ঠাকালীন ঘোষণায় নেতৃবৃন্দ বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের মূল লক্ষ্য।

আমরা কোনো প্রকার পক্ষপাতিত্ব নয়, বরং তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা আরও জানান, অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করতে প্রেসক্লাব নিয়মিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

নবগঠিত এই সংগঠনের সফলতা কামনায় দেশ-বিদেশের সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক İlçe Haberleri মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ İlçe Haberleri সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা İlçe Haberleri আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ İlçe Haberleri বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* İlçe Haberleri বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা İlçe Haberleri জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views