প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী… | আই নিউজ বিডি

প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের খোলা চিঠি..

S.M Mizanur  Rahman Mizan avatar   
S.M Mizanur Rahman Mizan
প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা  ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের খোলা চিঠি..
প্রধানমন্ত্রীর কাছে তৃতীয় লিঙ্গের মহিলা  ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তারের খোলা চিঠি..
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার ভোটাদের আমানতসহ বেঁচে থাকার অধিকার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন। তিনি তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষ।..

গত রোববার (২৯ মার্চ) বিকেলে মুন্নী আক্তার তাঁর ফেসবুক আইডি থেকে ওই চিঠি পোস্ট করেন।

 

মুন্নী আক্তারের লেখা চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

 

মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুন্নী আক্তার—আপনার কাছে আমার ২৩৭৬৮ জন ভোটারের আমানত আর আমার বেঁচে থাকার অধিকার ভিক্ষা চাইছি।

 

​আমি দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আমি এদেশের অবহেলিত ও অনগ্রসর ’তৃতীয় লিঙ্গ’ (হিজড়া) জনগোষ্ঠীর একজন আজীবন সংগ্রামী সদস্য। আমি মানুষের কাছে হাত পাতার (ভিক্ষা ভিত্তি) গ্লানিময় জীবন প্রত্যাখ্যান করে সম্মানের সাথে জনসেবা করার পথ বেছে নিয়েছিলাম।

לא נמצאו הערות


News Card Generator