গত রোববার (২৯ মার্চ) বিকেলে মুন্নী আক্তার তাঁর ফেসবুক আইডি থেকে ওই চিঠি পোস্ট করেন।
মুন্নী আক্তারের লেখা চিঠিটি হুবহু তুলে ধরা হলো:
মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুন্নী আক্তার—আপনার কাছে আমার ২৩৭৬৮ জন ভোটারের আমানত আর আমার বেঁচে থাকার অধিকার ভিক্ষা চাইছি।
আমি দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আমি এদেশের অবহেলিত ও অনগ্রসর ’তৃতীয় লিঙ্গ’ (হিজড়া) জনগোষ্ঠীর একজন আজীবন সংগ্রামী সদস্য। আমি মানুষের কাছে হাত পাতার (ভিক্ষা ভিত্তি) গ্লানিময় জীবন প্রত্যাখ্যান করে সম্মানের সাথে জনসেবা করার পথ বেছে নিয়েছিলাম।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট