পেশাগত জীবনে স্মিতা ইউসুফ বর্তমানে এফএম অ্যাসোসিয়েটস-এ ম্যানেজার – ক্লায়েন্ট আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যারিস্টারস, অ্যাডভোকেটস ও লিগ্যাল কনসালটেন্টদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানে তিনি ক্লায়েন্ট ব্যবস্থাপনা, কমিউনিকেশন স্ট্র্যাটেজি এবং কর্পোরেট লিয়াজোঁর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
সম্পাদনা ও কনটেন্ট ব্যবস্থাপনায় তাঁর দক্ষতা, ভাষাগত সাবলীলতা এবং বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি “ডেইলি আওয়ার নিউজ - ডন”—এর সম্পাদকীয় টিমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সংবাদ যাচাই-বাছাই, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং পাঠকবান্ধব উপস্থাপনায় তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির মান উন্নয়নে সহায়ক হবে।
“ডেইলি আওয়ার নিউজ - ডন”— এর পক্ষ থেকে জানানো হয় _
“স্মিতা ইউসুফের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীকে আমাদের সম্পাদকীয় টিমে পেয়ে আমরা আনন্দিত। তাঁর সংযোজন আমাদের কনটেন্টের গুণগত মান বৃদ্ধি এবং পাঠকদের কাছে আরও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিয়োগ প্রসঙ্গে স্মিতা ইউসুফ বলেন _ “ডেইলি আওয়ার নিউজ - ডন”— এর মতো একটি উদীয়মান ও সম্ভাবনাময় সংবাদ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
উল্লেখ্য, “ডেইলি আওয়ার নিউজ - ডন” ইতোমধ্যেই নির্ভরযোগ্য, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। স্মিতা ইউসুফের মতো দক্ষ জনবল যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
برنامه «Eye News BD»
نظرات 0