ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
I-share sa Eidok
ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
Larawan: kuha mula sa arkibo

ঝিনাইদহের কালিগঞ্জে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গায় গত সোমবার (৩০ মার্চ) বিকেলে World Bank ও PKSF  এর অর্থায়নে শিশু নিলয় ফাউন্ডেশনের কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় RECP অনুশীলন করে এ মিশ্র ফল চাষ প্রদশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাগণ RECP অনুশীলন করে মিশ্র ফল চাষ, উত্তম কৃষি চর্চা (GAP), ইকোলজিক্যাল ফার্মিং/ আইপিএম পদ্ধতি এবং ফল চাষে নানা রকম রোগ বালাই নিয়ে উদ্যোক্তাদের মাঝে গঠনমুলক আলোচনা করেন। অংশগ্রহণকারীরা ফল চাষের পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।

মাঠ দিবসে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, মো. আল মিকদাদ ও এগ্রোলিড বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. জসীম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন SMART প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিছুজ্জামান, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. শাহিন আলম, সহকারী টেকনিক্যাল অফিসার মো. তহিদুল ইসলাম। উক্ত মাঠ দিবসে মোট ৫৫ জন ফলচাষী উদ্যোক্তা বিশেষ করে ড্রাগন, মাল্টা, পেয়ারা, কমলাচাষী উপস্থিত ছিলেন এবং ৫ জন আদর্শ ফলচাষী উদ্যোক্তাকে RECP বিষয়ক কৃষি উপকরণ প্রদান করা হয়।

Mga komento 0

Walang nakitang komento