ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালিগঞ্জে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গায় গত সোমবার (৩০ মার্চ) বিকেলে World Bank ও PKSF  এর অর্থায়নে শিশু নিলয় ফাউন্ডেশনের কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় RECP অনুশীলন করে এ মিশ্র ফল চাষ প্রদশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাগণ RECP অনুশীলন করে মিশ্র ফল চাষ, উত্তম কৃষি চর্চা (GAP), ইকোলজিক্যাল ফার্মিং/ আইপিএম পদ্ধতি এবং ফল চাষে নানা রকম রোগ বালাই নিয়ে উদ্যোক্তাদের মাঝে গঠনমুলক আলোচনা করেন। অংশগ্রহণকারীরা ফল চাষের পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।

মাঠ দিবসে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, মো. আল মিকদাদ ও এগ্রোলিড বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. জসীম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন SMART প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিছুজ্জামান, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. শাহিন আলম, সহকারী টেকনিক্যাল অফিসার মো. তহিদুল ইসলাম। উক্ত মাঠ দিবসে মোট ৫৫ জন ফলচাষী উদ্যোক্তা বিশেষ করে ড্রাগন, মাল্টা, পেয়ারা, কমলাচাষী উপস্থিত ছিলেন এবং ৫ জন আদর্শ ফলচাষী উদ্যোক্তাকে RECP বিষয়ক কৃষি উপকরণ প্রদান করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল কৃষি-অর্থ ও বাণিজ্য বাংলাদেশি ফলের বিশ্বজয়ের হাতছানি: রফতানি আয় ১২৬ মিলিয়ন ডলার ছাড়াল 54 ভিউ আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী কৃষি-অর্থ ও বাণিজ্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 51 ভিউ আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা কৃষি-অর্থ ও বাণিজ্য আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 56 ভিউ দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা কৃষি-অর্থ ও বাণিজ্য দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 124 ভিউ সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষি-অর্থ ও বাণিজ্য সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 99 ভিউ দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 65 ভিউ দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 87 ভিউ