বগুড়া শেরপুরে গরু চুরির অভিযোগে গণধোলাই, তিনজনকে পুলিশের হাতে তুলে… | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে গরু চুরির অভিযোগে গণধোলাই, তিনজনকে পুলিশের হাতে তুলে দিল জনতা

শেরপুরে গরু চুরির অভিযোগে ধাওয়া করে ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা এলাকায় এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে গরু চুরির অভিযোগে গণধোলাই, তিনজনকে পুলিশের হাতে তুলে দিল জনতা
ছবি: সংগৃহীত

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলেও জানা গেছে। পুলিশের নিকট সোপর্দকৃতরা হলো আমজাদ হকারের ছেলে জয়নাল হোসেন (জিহাদ), শফিক ও রঞ্জু সরকার। এলাকাবাসি সূত্রে জানা যায়, কৃষ্ণপুর নামাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ৪ গাভী গরু (দাম প্রায় ৭লক্ষ টাকা) গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় পিকআপে করে চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গরু চুরি করে পিকাপে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর একই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে শফিক ও মঞ্জুর চলে যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী বিকেলে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনা¯’লে পৌঁছে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে ও আহত অব¯’ায় ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্ত রঞ্জু চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে , এই ঘটনার বিষয়ে সে কিছুই জানি না। উল্টো এলাকাবাসী তার দুটি ছাগল নিয়ে গেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, শফিক, রঞ্জু, জয়নাল ও কান্টু এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি ও মাদকের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবসথা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মইনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরু চুরির অভিযোগ ও গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Berita Kabupaten সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 21 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Berita Kabupaten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Berita Kabupaten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Berita Kabupaten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Berita Kabupaten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Berita Kabupaten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views