বগুড়া শেরপুরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (৩০) বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবর মজনু (৪৫)-এর বিরুদ্ধে।..
I-share sa Eidok
বগুড়া শেরপুরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার
Larawan: kuha mula sa arkibo

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, সুযোগ বুঝে তার মামাতো দেবর মজনু তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর সোমবার (৩০ মার্চ) শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মজনুকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত মজনু বগুড়া জেলার শেরপুর উপজেলার ঝাজর উত্তরপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento