ঈদ পরবর্তী নৈরাজ্য: কাঁঠালিয়ায় বাসে অতিরিক্ত ভাড়া, যাত্রীকে ফেলে… | আই নিউজ বিডি

ঈদ পরবর্তী নৈরাজ্য: কাঁঠালিয়ায় বাসে অতিরিক্ত ভাড়া, যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঢাকা–বরিশাল–কাঁঠালিয়া–আমুয়া রুটে চলাচলকারী ‘বরিশাল এক্সপ্রেস’ পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।..
Eidok-এ শেয়ার
ঈদ পরবর্তী নৈরাজ্য: কাঁঠালিয়ায় বাসে অতিরিক্ত ভাড়া, যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

 

 


অভিযোগ রয়েছে, ঈদ পরবর্তী সময়ে নির্ধারিত ৬০০ থেকে ৭০০ টাকার ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১১০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একই সঙ্গে টিকিট কেটে আসন না দেওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 


ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, তিনি ১১০০ টাকায় টিকিট সংগ্রহ করে তালতলা বাজার থেকে বাসে উঠতে গেলে বাসটি না থামায় চলন্ত অবস্থায় উঠতে বাধ্য হন। এ সময় সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।


ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রুটে অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।


এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 31 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ