বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার মতিউর রহমান (৬৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১২ জনের..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত মতিউর রহমান উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের ভাতিজি মোমেনা খাতুন কিছুদিন আগে একই গ্রামের বেলাল হোসেনকে ৭৫ হাজার টাকা ধার দেন। এর বিনিময়ে বেলাল হোসেন তাকে একটি জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে টাকা বা জমি কোনটিই দিচ্ছিলেন না। গত ২১ মার্চ মতিউর রহমান পাওনা টাকা চাইতে বেলালের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ২২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মতিউর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে গত ২৮ মার্চ (শনিবার) আবারও হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বেলাল হোসেন (৫৬)সহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, খোদা বক্স (৫৬), মো. রুবেল (২৭), মো. শাহাদৎ হোসেন (২৮), মো. জাফর আলী(২৫), মো. মিল্লাত হোসেন(২২), মো. জাহিদ (২৯), মো. স্বপন (১৯), মো. নুর আলম (৪০), মো. মোস্তফা (৩২), মোছা. জাহেদা বেগম (৩৫) ও মোছা. বেলি বেগম (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, “মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views